বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্যু
logo

সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্যু

নিজের শস্য ক্ষেতে সেচ দেওয়া শেষে বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসেন আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত হোসেন আলী (৬৫) মুকুন্দ মধুসূদনপুর গ্রামের মৃত কাশেম আলী গাজীর পুত্র। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদন পুর গ্রামে সোমবার (২৫ মে) বেলা পৌনে ২ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান কৃষক হোসেন আলী দুপুরে তার বাড়ির পাশে নিজস্ব কচু ও আখ ক্ষেতে পানি দেওয়া শেষে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য মটর বন্ধ না করে প্লাগ খোলার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার এবং এলাকা বাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে। এ ঘটনায় তারা একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

খুঁজুন