বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাতক্ষীরা মহাসড়কের ছয়ঘরিয়া নামক স্থানে আলুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়
logo

সাতক্ষীরা মহাসড়কের ছয়ঘরিয়া নামক স্থানে আলুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়

সাতক্ষীরা যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় মেসার্স লস্কর ফিলিং স্টেশনের সামনে আলুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেছে।
মঙ্গলবার ১৪ এপ্রিল দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি যশোরের দিক থেকে সাতক্ষীরার দিকে আসছিল। লস্কর ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। ট্রাকে থাকা বিপুল পরিমাণ আলু রাস্তার চারপাশে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ট্রাকের চালক ও সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানায়, দ্রুতগতি ও সম্ভবত রাস্তার খানাখন্দের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে ট্রাকটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিনই আলুসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক চলাচল করে। সড়কের বেহাল অবস্থার কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

খুঁজুন