বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় শাস্তিতে নতুন বিধান হচ্ছে সরকারি চাকরিজীবীদের
logo

শাস্তিতে নতুন বিধান হচ্ছে সরকারি চাকরিজীবীদের

আওয়ামী লীগ থেকে সুবিধাভোগী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিপাকে পড়ে। সচিবালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করতে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীদের। সরকার এই বিশৃঙ্খলা রুখতে কঠোর হচ্ছে। সরকারি কর্মকর্তাদের শৃঙ্খলা ভঙ্গে নতুন শাস্তির বিধান আনা হচ্ছে।

জানা যায়, সরকারি চাকরি আইন-২০১৮’ সংশোধনের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, অভিযোগ গঠনের তারিখ থেকে সর্বোচ্চ ২৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

দায়িত্বে অবহেলা, প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে এখন আর দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ায় যাবে না প্রশাসন। সর্বোচ্চ ২৫ দিনের মধ্যে শাস্তির বিধান করা হচ্ছে আইনে। সংশোধিত আইনের খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এই আইন ক্ষমতার অপব্যবহার ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা রোধ করবে বলে ধারণা করেছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে সরকারি কর্মচারীদের সেবা প্রদানে মনোযোগী রাখতে সহায়তা করবে এই আইন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন