বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা শার্শায় যুবক খুনের ঘটনার ৯ ঘন্টার মধ্যেই হত্যাকারি আটক
logo

শার্শায় যুবক খুনের ঘটনার ৯ ঘন্টার মধ্যেই হত্যাকারি আটক

যশোরের শার্শায় ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনার মাত্র ৯
ঘন্টার মধ্যেই পুলিশ হত্যাকারিকে আটক করে হত্যার রহস্য উদঘাটন করেছে। আটক হত্যাকারী সোহেল রানা শার্শার টেংরা গ্রামের রমজান শেখের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে আটকের বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (নাভারণ) সার্কেল নিশাত আল নাহিয়ান। এর আগে বৃহস্পতিবার ভোর ৫ টার সময় উপজেলার জামতলা টেংরা হাইস্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাত ১০ টার দিকে উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের পাশের নাভারন-সাতক্ষিরা মহাসড়কের পশ্চিম পার্শে দক্ষিন বুরুজ বাগান গামী মাটির রাস্তার উপর থেকে স্থানীয়রা ছুরিকাঘাতে রক্তাক্ত দুই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সবুজ নামে এক যুবককে মৃত্যু
হয়। অপর জন আহত রাজু (২২)কে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। বিষয়টি লোমহর্ষক ঘটনা হওয়ায় পুলিশ ঘটনার
তদন্তে নামে এবং হত্যাকান্ডের ৯ ঘন্টার ব্যবধানে হত্যাকারী সোহেল রানাকে আটক করেন।

তিনি আরো জানান, নিহত সবুজ, রাজু ও তাদের সঙ্গী কালু ঘটনার দিন রাতে মাঠে কলাবাগান পাহারা দিচ্ছিলেন। রাত ১০ টার দিকে আসামী সোহেল রানা ও তার সহযোগী আল আমিন ওই পথ দিয়ে ৫০ পিস ইয়াবা নিয়ে যাচ্ছিলেন । এসময় নিহত সবুজ তাদের গায়ে টর্চলাইট মারে এবং দাঁড়াতে বলে পরিচয় জানতে চাই। তখন তারা
জানায় তারা দক্ষিণ বুরুজ বাগান গ্রামের রফিকুল ইসলামের ছেলে নুরুন্নবী ওরফে বাবুর লোক । বাবুকে ফোন কল দিতে গেলে সবুজ ফোন কেঁড়ে নেয়। পরে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ঘাতক সোহেল রানা তার কাছে থাকা চাকু দিয়ে প্রথমে রাজুকে আঘাত করে। পরে সবুজ প্রতিরোধ করতে গেলে তাকে
ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সবুজকে মৃত ঘোষণা করেন।এদিকে হত্যাকারীকে আটক করতে পুলিশ মাঠে নামে এবং ঘটনার ৯ ঘন্টার মধ্যে ঘাতক সোহেল রানাকে আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার(নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, আটক আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামী আল আমীনকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন