বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা শার্শায় পল্লীতে দূর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক আহত
logo

শার্শায় পল্লীতে দূর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক আহত

ইয়ানূর রহমান, যশোর বিশেষ প্রতিনিধি:-  যশোরের শার্শায় দুর্বৃত্তদের হামলায় ইয়াসিন ড্রাইভার (৩৩) নামে এক যুবক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ৩টা। ইয়াছিন ড্রাইভার শার্শার ইসলামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

নাভারন বাজার হতে দুপুরে বাড়িতে খাবার উদ্দেশ্যে যাচ্ছিল ইয়াছিন ড্রাভার। এসময় সন্ত্রাসী মাসুদ পিছন থেকে হামলা চালিয়ে ছুরিকাঘাত করেপালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, এই বিষয়ে মামলা হয়েছে। আসামীকে আটক করতে অভিযান অব্যাহত আছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন