বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা শার্শায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে ২ হতাহত
logo

শার্শায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে ২ হতাহত

শার্শায় কথা-কাটাকাটির জেরে সবুজ(২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। এসময় রাজু(২২) নামে আরেক যুবককে একইভাবে মারাত্মক জখম করেছে তারা । বুধবার রাত ১০ টার পর শার্শার উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের মধ্যে অবস্থিত দক্ষিন বুরুজ বাগান গামী মাটির রাস্তায় এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানান। 

নিহত সবুজ শার্শার যাদবপুর গ্রামের ছাত্তার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত সবুজ, রাজু ও কালু এরা তিনজন রাত ১০ টার পর উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের মধ্যে অবস্থিত দক্ষিন বুরুজ বাগান গামী মাটির রাস্তা দিয়ে মাঠের দিকে যায়। সে সময় রাস্তার উপর অজ্ঞাতনামা দুই জন দূর্বৃত্ত্বের সাথে তাদের দেখা হয়। একপর্যায়ে দূর্বৃত্তরা সাথে তাদের কথা কাটাকাটি হয়। সে সময় অজ্ঞাতনামা  দূর্বৃত্তরা অতর্কিতভাবে সবুজ ও  রাজু কে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় তাদের সাথে থাকা কালু সেখান থেকে দৌড়ে এসে স্থানীয় নেহা পেট্রোল পাম্পে এসে লোকজন জানালে তারা এগিয়ে এসে  সবুজ ও  রাজুকে  রক্তাক্ত অবস্থায়  উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সবুজকে মৃত ঘোষণা করেন এবং রাজুকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। রাজু বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। হত্যায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে বলে তিনি জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন