বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা শার্শায় ৩হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক
logo

শার্শায় ৩হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক

যশোরের শার্শায় র্যাব-৬ যশোরের সদস্যরা অভিযান চালিয়ে ৩হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক করেছে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে বুলবুল সানা বুলি (৫২) ও তার সহযোগী একই গ্রামের শিল্পি (৪২)।

র্যাব জানায়, সোমবার সকাল ৭টায় যশোরের শার্শার কায়বা বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় বাগআঁচড়া বাজার এলাকা থেকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গয়ড়া বাজারের দিকে দ্রুতগতিতে একটি ডিসকভার মোটরসাইকেল যোগে যাওয়ার সময় কৌশলে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। এসময় বুলবুল সানা বলির পরিহিত জ্যাকেটের পকেট থেকে ২ হাজার ৯শ’৭০ পিস  ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে একটি কালো রঙের ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।

খুঁজুন