বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা শার্শায় ২ সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
logo

শার্শায় ২ সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শোরে শার্শায় ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর চালানো বিশেষ অভিযানে এ পাঁচ জনকে আটক করা হয়। আটককৃত হলেন, শার্শার রাড়িপুকুর গ্রামের ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিমুল হোসেন (৩২), কৃষ্ণপুর গ্রামের হাবিবুল্লাহ (২১), টেংরা গ্রামের ইবাদুল হোসেন (৪৩), লাওতাড়া গ্রামের ঝর্না বেগম ও কায়বা গ্রামের আজমল হোসেন।

শার্শা থানা পুলিশ সুত্রে জানা যায়, পলাতক শিমুল হোসেন এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষনপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে হাবিবুল্লাহ নামে এক মাদক ব্যবসায়িকে ১০ পিস ইয়াবাসহ আটক করেন থানার এসআই আশরাফুল আলম।

একই রাতে জামতলা-বালুন্ডা সড়কের টেংরা মাদ্রাসা মোড়ে এক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ইবাদুল নামে অপর এক মাদক ব্যবসায়িকে আটক করেন এসআই কামরুল ইসলাম ও এএসআই ফারুক হোসেন।শার্শার কাশিপুর-ছুটিপুর সড়কে শুক্রবার সকালে এক অভিযান চালিয়ে ঝর্না বেগম নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, শুক্রবার অপর এক অভিযানে শার্শা থানা পুলিশ ২ বছরের সাজা প্রাপ্ত আসামি আজমল হোসেনকে আটক করেছে।ওসি কে এম রবিউল ইসলাম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন