বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা শার্শার রঘুনাথপুর ট্রাক-ইজিবাইক সংঘর্ষে তানজিম নামের এক জন নিহত ৭ জন আহত হয়েছে
logo

শার্শার রঘুনাথপুর ট্রাক-ইজিবাইক সংঘর্ষে তানজিম নামের এক জন নিহত ৭ জন আহত হয়েছে

ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষ শার্শা উপজেলার রঘুনাথপুর এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। দুর্ঘটনায় নারীসহ আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার ২৪ জুন দুপুরের দিকে শার্শা-কশিপুর সড়কের বটতলা মোড় সংলগ্ন রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজিম উপজেলার বন মান্দারতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাকশিয়া বাজার থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক কাশিপুর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৯৫৫৬) ইজিবাইকটিকে চাপা দেয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
আহতদের মধ্যে রয়েছেন পারভীনা (৪৮), সাথী (৩২), খায়রুননেসা (৫৫), ডলি (৩৮), সুফিয়া খাতুনসহ আরও দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইজিবাইক চালককে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, “খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও ইজিবাইকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন