বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাড়ে ৫ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
logo

সাড়ে ৫ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

সাড়ে ৫ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মেসার্স জগদীশ চন্দ্র রায় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব পেঁয়াজ আমদানি করেছে। প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলারে এসব পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

আজ রবিবার সাড়ে ৩টায়  ভারত থেকে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। একটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাসেদ ফেরদৌস।

তিনি বলেন,দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানি অনুমতি দেয়।এরপর আমদানি সংক্রান্ত কার্যক্রম শেষে আজ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে । আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরো কমে আসবে।

সবশেষে চলতি বছরের ৩ই মার্চ এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল। এই রিপোর্ট লেখা পর্যন্ত বন্দরের ৫টি আমদানিকারক প্রতিষ্ঠান ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন