সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উৎযাপন উপলক্ষে টানা ৮ দিন হিলি স্থলবন্দর দিয়ে পন্য আমদানি-রফতানি বন্ধ থাকছে। এদিকে বন্দর দিয়ে বানিজ্য বন্ধ থাকলেও হিলি পানামা পোর্টে লোড-আনলোডের কার্যক্রম থাকবে স্বাভাবিক। পাশাপাশি পাসপোর্টে যাত্রী পারাপার থাকবে স্বভাবিক।
বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে ভারত হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোটার এন্ড ক্লিয়ারিং এজেন্টস এ্যাসোসিয়েনের আবেদনের প্রেক্ষিতে আজ শুক্রবার (২৬সেপ্টেম্বর) থেকে আগামী শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত টানা ৮ দিন হিলি স্থলবন্দর আমদানি-রফতানি সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। এবং আগামী শনিবার (৪ অক্টোবর) থেকে যথারিতি কার্যক্রম আবারও শুরু হবে।
হিলি কাষ্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে দু’দেশের মধ্যে বানিজ্য বন্ধ থাকলেও সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বন্দরের লোড-আনলোড কার্যক্রম থাকবে স্বাভাবিক।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোর্ষ্ট ওসি আরিফুল ইসলাম জানান, স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও দু”দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
-খবরপ্রতিদিন/ সি.ব