বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে নন্দীগ্রামে যৌথ সভা অনুষ্ঠিত
logo

সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে নন্দীগ্রামে যৌথ সভা অনুষ্ঠিত

সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পাঁচ টায় নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে নন্দীগ্রাম প্রেস ক্লাব ও উপজেলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 

নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব, একাব্বর হোসেন পুটু, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক টিপু সুলতান, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুর মোহাম্মদ বাদশাহ, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম ও কার্যনির্বাহী সদস্য মামুন আহমেদ, সাংবাদিক এনামুল হক আপেল, জোবায়ের হোসেন রানা ও নিতাই চন্দ্র প্রমুখ। 

বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও হয়রানিমুলক মামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এসব কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতায় বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীনতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানিমূলক মামলা বন্ধের জোর দাবি জানান। পাশাপশি একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে নন্দীগ্রামে কর্মরত সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের আহবান জানান।  অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন