বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় সারাদেশে নিম্নচাপের প্রভাবে ঝরছে বৃষ্টি, থাকবে কত দিন
logo

সারাদেশে নিম্নচাপের প্রভাবে ঝরছে বৃষ্টি, থাকবে কত দিন

গভীর নিম্নচাপটি বিরাজমান রয়েছে সাগরে । ফলে সকাল থেকেই মেঘলা রাজধানী ঢাকার আকাশ। সঙ্গে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। সাগরে নিম্নচাপের প্রভাবে শুধু রাজধানী নয়, সারাদেশেই এমন অবস্থা বিরাজ করছে। এটি আরও ৩ থেকে ৪ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩ অক্টোবর) ভোর থেকেই গুমোট মেঘে ঢাকা ছিল রাজধানীর আকাশ। আলো ফুটতেই শুরু হয় বৃষ্টি। দেশের বেশিরভাগ অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সাগরে এখনো গভীর নিম্নচাপটি বিরাজমান রয়েছে। এর ফলে সারাদেশেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এই নিম্নচাপের কারণে আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি থাকবে।

ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যেসব জেলা ঝড়ের ঝুঁকিতে রয়েছে, সেগুলো হলো— ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।

উল্লেখ্য, সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে আকাশ মেঘলা ঢাকায় অন্যান্য দিনের তুলনায় যানবাহন কিছুটা কম। দুর্গাপূজার ছুটিতে রাজধানী এখন অনেকটাই ফাঁকা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন