সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ জন।
রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দুই মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৭৫ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮৪ শিশু।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ জন।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৫৬৫ জন।
এই পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
সারা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
সারা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ জন। রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে
জানা গেছে, গত দুই মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৭৫ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮৪ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ জন। এছাড়া হামের উপসর্গ
নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৫৬৫ জন। এই পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত