মঙ্গলবার, ৯ জুন ২০২৬
logo
Breaking News
শিয়াবাদ ইসলামের ছদ্মনামে একটি ভ্রষ্ট বাতিল ফেরকা: আল্লামা ইমাম হায়াত ঢাকার কেরাণীগঞ্জ ও কদমতলী  এলাকায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ জন’কে ৬ লক্ষ টাকা জরিমানা মিরপুরে ইতিহাস: মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ও নাহিদ ঝড়ে অজি-বধ রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ  কর্মসূচির উদ্বোধন পাবনায় কিশোরী হত্যার ঘটনায় আসামীদের বাড়িতে অগ্নিকা-চিকিৎসাধীন অবস্থান তিনজ নিহত বাজেটে বিড়ির দাম ও করহার অপরিবর্তিত থাকবে ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী সাপাহারে পূর্ব বিরোধের জেরে খড়ের পালায় আগুন একনেকে ১০ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় পুলিশের অভিযানে গাঁ'জা'সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সারাবাংলা সাপাহারে পূর্ব বিরোধের জেরে খড়ের পালায় আগুন
logo

সাপাহারে পূর্ব বিরোধের জেরে খড়ের পালায় আগুন

নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের খড়ের পালায় (গাদায়) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

সোমবার (৭ জুন) রাত ১ টার দিকে উপজেলার হাপানিয়া আন্ধারদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার দিন রাতে বাড়ির সামনে রাখা ৩ টি খড়ের পালায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও খড়ের পালা আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী হাপানিয়া আন্ধারদিঘী গ্রামের মৃত- জমসেদ আলীর পুত্র দুরুল ইসলাম বলেন, খড়ের পালায় কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে  আমার সাথে শত্রুতার জেরে এত বড় ক্ষতি করেছে প্রায় ৪০ হাজার টাকার মতো।

তিনি ধারণা করছেন, প্রতিপক্ষরা আক্রোশ মেটাতে এই অগ্নিসংযোগ করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া প্রস্তুতি চলছে।

খুঁজুন