নয়ন বাবু,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে নওগাঁর সাপাহারে ৩ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। সাপাহার জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্ত মঞ্চে ২৪ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে ৩ দিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে।
পড়ো বাংলাদেশ এর পরিচালক ও বই মেলার আহ্বায়ক মাহফুজ ফারুক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি ও কথা সাহিত্যিক মনোয়ার লিটন, আবৃতি শিল্পী মাগফুরুল হাসান, বিদ্যুৎ,ডাঃ মুরাদ হোসেন, সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর পরিচালক গোলাপ খন্দকার, সূর্যমুখী স্কুলের সহকারী শিক্ষক ও কবি ফরহাদ হোসেন, শামীম আহম্মেদ প্রমুখ।
স্বাগত বক্তব্য প্রদান করেন তোফাজ্জল হোসেন ও মুশফিকা জান্নাত।
মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থা ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ৫টি স্টল স্থাপন করা হয়েছে।
-খবর প্রতিদিন/ সি.ব