সাংবাদিকতার আড়ালে অপরাধ করলে তা থেকে মুক্তির উপায় নেই। বিগত সময়ে ফ্যাসিবাদের বিপক্ষে যেমন সাংবাদিকতা ছিল, তেমনি ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরির সাংবাদিকতাও ছিল।বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
সোমবার (৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সত্যজিৎ রায় চলচিত্র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কারাগারে থাকা সাংবাদিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, অন্তর্র্বতী সরকারের সময় গ্রেপ্তারকৃত সাংবাদিকদের দেশের প্রচলিত আইনে বিচার হবে। কারাগারে থাকা কিছু সাংবাদিকের বিরুদ্ধে ফ্যাসিবাদ আমলে গণতান্ত্রিক সংগ্রামের ওপর অত্যাচার-নির্যাতনে সহযোগিতার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিগত অন্তর্র্বতী সরকারেরও অভিযোগ রয়েছে কিছু সাংবাদিকের বিরুদ্ধে।
তিনি বলেন, আবার অনেকে স্বাধীনভাবে সাংবাদিকতা করার চেষ্টা করেছেন। মূল্যবোধের ঘাটতির কারণে শাসকরা যেভাবে দেশকে অধঃপতনের দিকে নিয়ে গিয়েছিল, সেই অভিজ্ঞতার আলোকে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। বিগত সময়ে সাংবাদিকতাকে যেভাবে জনগণের বিপক্ষে ব্যবহার করা হয়েছে, সেটি গবেষণার দাবি রাখে।
তথ্যমন্ত্রী বলেন, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটা গ্রহণ করব। আইনের বাইরে কারও কোনো ক্ষতি হতে দেব না।
পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান প্রমুখ।
সাংবাদিকতার আড়ালে অপরাধ করলে মুক্তি নেই: তথ্যমন্ত্রী
সাংবাদিকতার আড়ালে অপরাধ করলে মুক্তি নেই: তথ্যমন্ত্রী
সাংবাদিকতার আড়ালে অপরাধ করলে তা থেকে মুক্তির উপায় নেই। বিগত সময়ে ফ্যাসিবাদের বিপক্ষে যেমন সাংবাদিকতা ছিল, তেমনি ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরির সাংবাদিকতাও ছিল।বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সোমবার (৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সত্যজিৎ রায় চলচিত্র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কারাগারে থাকা সাংবাদিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, অন্তর্র্বতী সরকারের সময়
গ্রেপ্তারকৃত সাংবাদিকদের দেশের প্রচলিত আইনে বিচার হবে। কারাগারে থাকা কিছু সাংবাদিকের বিরুদ্ধে ফ্যাসিবাদ আমলে গণতান্ত্রিক সংগ্রামের ওপর অত্যাচার-নির্যাতনে সহযোগিতার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিগত অন্তর্র্বতী সরকারেরও অভিযোগ রয়েছে কিছু সাংবাদিকের বিরুদ্ধে। তিনি বলেন, আবার অনেকে স্বাধীনভাবে সাংবাদিকতা করার চেষ্টা করেছেন। মূল্যবোধের ঘাটতির কারণে শাসকরা যেভাবে দেশকে অধঃপতনের দিকে নিয়ে গিয়েছিল, সেই অভিজ্ঞতার আলোকে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। বিগত সময়ে সাংবাদিকতাকে
যেভাবে জনগণের বিপক্ষে ব্যবহার করা হয়েছে, সেটি গবেষণার দাবি রাখে। তথ্যমন্ত্রী বলেন, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটা গ্রহণ করব। আইনের বাইরে কারও কোনো ক্ষতি হতে দেব না। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান প্রমুখ।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত