চট্টগ্রামের সীতাকু-ের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ, চিত্র সাংবাদিক পারভেজের উপর হামলার প্রতিবাদে মিরসরাই প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রতিবাদ সমাবেশের পাশাপাশি বিক্ষোভ মিছিল করেন মিরসরাইয়ের সাংবাদিকরা।
দৈনিক আমার দেশ পত্রিকার মিরসরাই প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, সমকাল প্রতিনিধি বিপুল দাশ, ভোরের দর্পণ প্রতিনিধি আশরাফ উদ্দিন, মানবজমিন প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
কর্মসূচিতে অংশ নেন কালের কণ্ঠ প্রতিনিধি এম আনোয়ার হোসেন, বণিক বার্তা প্রতিনিধি রাজু কুমার দে, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, চ্যানেল এস প্রতিনিধি নাছির উদ্দিন, সংগ্রাম প্রতিনিধি ছায়েফ উল্ল্যাহ, ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন, কালবেলা প্রতিনিধি আজিজ আজহার, সি প্লাস টিভি প্রতিনিধি বাবলু দে, একুশে টিভি প্রতিনিধি ইকবাল হোসেন জীবন, সিভয়েস প্রতিনিধি ফিরোজ মাহমুদ, প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন, মোহনা টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলা টিভি প্রতিনিধি দিদারুল আলম, সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি জাবেদ ভূঁইয়া, ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি সাখাওয়াত সাবিকসহ বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মীরা। সভায় সাংবাদিক হোসাইন জিয়াদ ও পারভেজের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে নুরুল আলম বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা সমাজের অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন, কিন্তু সেই কলমযোদ্ধাদের উপর হামলা একটি ভয়াবহ দৃষ্টান্ত। আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি। ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় সারাদেশের সাংবাদিক সমাজ আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
বক্তারা বলেন, দেশের কোথাও সাংবাদিকদের উপর হামলা হলে তা গনমাধ্যমের উপরই আঘাত হিসেবে বিবেচিত। আমরা হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের অবিলম্ভে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। এছাড়া সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ সাংবাদিক নির্যাতনের সকল ঘটনার বিচার দাবি করেন এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।
-খবরপ্রতিদিন/ সি.ব