সারাদেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে খুলনায় মফস্বল প্রেসক্লাবের উদ্যােগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে হাদিস পার্কের সামনে মফস্বল প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খুলনা মফস্বল প্রেসক্লাবে সভাপতি মহিদুল ইসলাম শাহিন বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক হিসেবে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তাদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। সারাদেশে কর্মরত সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের ঘটনা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।
তিনি আরও বলেন, সারাদেশে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। দায়িত্ব পালনকালে তাদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত চিন্তার পরিপন্থী। সাংবাদিক সহযোদ্ধা সবাই একতাবদ্ধ থাকবেন, কারণ আমাদের নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় খুলনা মফস্বল প্রেসক্লাবের সকল সাংবাদিকনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
সারাদেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে খুলনায় মফস্বল প্রেসক্লাবের উদ্যােগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে হাদিস পার্কের সামনে মফস্বল প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা মফস্বল প্রেসক্লাবে সভাপতি মহিদুল ইসলাম শাহিন বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক হিসেবে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তাদের
ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। সারাদেশে কর্মরত সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের ঘটনা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। তিনি আরও বলেন, সারাদেশে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকরা
হলো সমাজের দর্পণ এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। দায়িত্ব পালনকালে তাদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত চিন্তার পরিপন্থী। সাংবাদিক সহযোদ্ধা সবাই একতাবদ্ধ থাকবেন, কারণ আমাদের নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মতবিনিময় সভায় খুলনা মফস্বল প্রেসক্লাবের সকল সাংবাদিকনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত