বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
logo

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আজ ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আশুলিয়া রিপোর্টার ক্লাবের সাংবাদিকরা।

কুমিল্লায় কোতয়ালি থানার ওসি মহিদুল ও এসপি নাজির হোসেনের মিথ্যা মামলা বাণিজ্য ও সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণ করেন,উক্ত ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, আজ দেশে সাংবাদিকদের নিরাপত্তা নেই, সরকারকে বলতে চাই সাংবাদিক নিরাপত্তা ও সুরক্ষা আইন প্রণয়ন বাস্তবায়ন সহ সকল সাংবাদিকের নিরাপত্তা দিতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে কোন মামলা হলে, তদন্ত ছাড়া গ্রেফতার করা যাবে না। 

আমাদের আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সাপ্তাহিক ম্যাগাজিন অপরাধ বিচিত্রার ক্রাইম রিপোর্টার শাহিন আলম এসপি ও ওসির অনিয়ম ও দুর্নীতির নিউজ প্রকাশ করায়, সাংবাদিক শাহিন আলমের বিরুদ্ধে একটি হয়রানি ও ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করেন। 

বক্তার আরো বলেন, সাংবাদিক শাহিন আলমের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার সহ সকল হয়রানি ও ষড়যন্ত্র বন্ধ করতে হবে। উপস্থিত সাংবাদিকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,তা না হলে আমরা পরবর্তীতে বৃহত্তম কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

খুঁজুন