বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সামান্য বৃষ্টিতেই আত্রাইয়ে স্কুল মাঠে জলাবদ্ধতা
logo

সামান্য বৃষ্টিতেই আত্রাইয়ে স্কুল মাঠে জলাবদ্ধতা

নওগাঁর আত্রাই উপজেলার চকশিমলা গ্রামের ঐতিহ্যবাহী চকশিমলা উচ্চ বিদ্যালয়ের মাঠ সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হচ্ছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ছাত্রছাত্রী, শিক্ষক ও স্থানীয়রা জরুরি সংস্কারের দাবি জানিয়েছেন।

১৯৬৯ সালে স্থানীয়দের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের মাঠ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বৃষ্টির পানি জমে কাদায় পরিণত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা এবং শারীরিক কার্যক্রম সম্পাদনে বাধার মুখে পড়ছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রান বল্লভ মন্ডল জানান, “মাঠটি শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও খেলাধুলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই এটি ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে। আমরা দ্রুত এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিদ্যালয়ের একদল শিক্ষার্থী বলেন, “আমরা নিয়মিত ফুটবল ও ক্রিকেট খেলি। কিন্তু বৃষ্টির পরে মাঠে কাদা জমে থাকে, ফলে আমাদের খেলাধুলা বন্ধ রাখতে হয়। মাঠটি সংস্কার হলে আমরা স্বাচ্ছন্দ্যে খেলতে পারব।

ইউনিয়ন পরিষদের সদস্য আজিজার রহমান বলেন, “চকশিমলা উচ্চ বিদ্যালয়সহ এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এই মাঠ খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং দ্রুত সমাধানের চেষ্টা করব।

বিদ্যালয়ের সভাপতি মো. শহিদুল ইসলাম মন্ডল বলেন, “মাঠের এই অবস্থা আমাদের সকলের জন্য সমস্যা। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং আশা করছি বরাদ্দ পেলে দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান জানিয়েছেন, “আত্রাই উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে আমরা কাজ করছি। চকশিমলা উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত সংস্কার কাজ শুরু হলে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়বে এবং এলাকার সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন