বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন সালমান খানের নতুন সিনেমার টিজার জন্মদিনে মুক্তি পেল
logo

সালমান খানের নতুন সিনেমার টিজার জন্মদিনে মুক্তি পেল

সালমান খানের জন্মদিনে নেটদুনিয়ায় মুক্তি পেল নতুন সিনেমা ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’র টিজার। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সালমান খান ফিল্মস ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’র টিজার। ১ মিনিট ১২ সেকেন্ডের টিজারে নতুন রূপে ধরা দিয়েছেন সালমান।

সিনেমার টিজারটি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন সালমান। হ্যাশট্যাগ দিয়ে সিনেমার নাম লিখে নায়ক লেখেন, ‘টিজার আউটি নাও’। টিজারে সালমানকে দেখা যায় একজন ভারতীয় সেনা কর্মকর্তা হিসেবে। লড়াকু যে সৈনিক একাই যুদ্ধ করেন শত শত সৈনিকের সঙ্গে। ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ সিনেমা ২০২০ সালে ভারত-চীন সীমান্তে হওয়া গালওয়ান সংর্ঘষের উপর ভিত্তি করে তৈরি। এ সিনেমার অভিনয় নিয়ে তাই পুরোপুরি সিরিয়াস সালমান। অ্যাকশন ঘরানার এ সিনেমার শুটিংয়ের সময় ভারতের লাদাখ অঞ্চলে আহত হন। নির্দিষ্ট সময় বিশ্রামে থাকার পর চিকিৎসকের প্রয়োজনীয় নির্দেশনা মেনে আবারও পুরোদ্যমে নিয়মিত হন শুটিংয়ে। সালমান খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’। এ সিনেমা আশানুরূপ দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেনি। তাই ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ দিয়েই বলিউডে আবারও বড় ঝড় তুলতে চান মেগাস্টার এ তারকা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন