বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন শাকিব-তৌকীর একই সিনেমায়
logo

শাকিব-তৌকীর একই সিনেমায়

শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং শুরু হয়েছে। আর এই ছবিতেই প্রথমবারের মতো শাকিবের সঙ্গে এক পর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদকে। তাও আবার খলনায়ক চরিত্রে।

এবার তাকে এক নতুন রূপে আবিষ্কার করার অপেক্ষায় দর্শকরা।দেশপ্রেম ও অ্যাকশন নির্ভর গল্পে ‘সোলজার’ পরিচালনা করছেন সাকিব ফাহাদ।

শাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করা হবে সোলজারে যেখানে তিনি দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠবেন-এমনটাই প্রত্যাশা নির্মাতার।

অন্যদিকে দীর্ঘ অভিনয় জীবনে নানা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তৌকীর। তবে এবারই প্রথম সিনেমায় তিনি হাজির হচ্ছেন খলনায়কের চরিত্রে।

সব মিলিয়ে শাকিব–তৌকীর যুগলবন্দি হয়ে উঠেছে সিনেমাপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ। তবে ‘সোলজার’ কি আসলেই পারবে দর্শকের প্রত্যাশা ছুঁতে? তা জানারই অপেক্ষায় সিনেপ্রেমীরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন