দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা খুব সহজ নয়। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে বদলে নিয়ে কীভাবে টানা দুই দশকের বেশি সময় দর্শকের ভালোবাসায় শীর্ষে থাকা যায়, তার জীবন্ত উদাহরণ শাকিব খান। প্রতিটি সিনেমায় নতুন লুক, ভিন্ন চরিত্র আর অভিনয়ের নতুনত্ব দিয়ে বারবার দর্শকদের চমকে দিচ্ছেন এই মেগাস্টার।
ক্যারিয়ারের দুই দশক পার করেও শাকিব খানের এই নিরন্তর রূপান্তর ভক্তদের মনে দীর্ঘদিন ধরেই একটি প্রশ্ন তৈরি করেছিল একজন মানুষ কীভাবে এত দ্রুত ও ধারাবাহিকভাবে নিজেকে বদলে ফেলতে পারেন? অবশেষে সেই কৌতূহলের জবাব দিলেন শাকিব খান নিজেই।
সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন ছবি শেয়ার করেন তিনি। ছবিতে চিরচেনা স্টাইলিশ ও আত্মবিশ্বাসী লুকে ধরা দেন এই তারকা। ছবিটির কমেন্ট বক্সে এক ভক্ত তাকে মেনশন করে জানতে চান, কীভাবে একজন মানুষ নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার শক্তি ও মানসিকতা ধরে রাখতে পারেন।
ভক্তের সেই প্রশ্ন এড়িয়ে না গিয়ে মন্তব্যের ঘরেই নিজের জীবনের দর্শন তুলে ধরেন শাকিব খান।
উত্তরে তিনি লেখেন,সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে।
নিজের নিরন্তর এগিয়ে চলার মানসিকতার কথা উল্লেখ করে এই সুপারস্টার আরও লেখেন,আমি থেমে থাকি না। নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।