বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামী গ্রেফতার
logo

সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:- এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, রাজধানী ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সাজাপ্রাপ্ত জেল পলাতক ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম মজনু মিয়া (২৪), পিতা আবু সাঈদ  আবু সালে, গ্রাম রাংটিয়া, থানা ঝিনাইগাতী, জেলা শেরপুর।

২০১৯ সালে এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে আসামী মজনু মিয়া (২৪) এর বিরুদ্ধে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় একটি নিয়মিত মামলা করা হয়। মামলাটির তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শেরপুর আসামী মজনু মিয়া (২৪) কে ০৬ (ছয়) বছরের সশ্রম কারাদন্ড এবং ১০০০০/ (দশ হাজার টাকা) অর্থদন্ড প্রদান করেন। আসামী উক্ত মামলায় গ্রেফতার হয়ে শেরপুর জেলা কারাগারে আটক ছিলেন।

০৫ আগস্ট, ২০২৫, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর, পরিস্থিতির সুযোগে আসামী মজনু মিয়া (২৪) জেল থেকে পলায়ন করেন। আসামী জেল পলাতক হয়ে দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। এন্টি টেররিজম ইউনিটের চৌকস দল আসামীর অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন