বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন শাহরুখ খান শুটিং করতে গিয়ে আহত
logo

শাহরুখ খান শুটিং করতে গিয়ে আহত

শাহরুখ খান মুম্বাইয়ে ‘কিং’ ছবির শুটিংয়ে আহত হয়েছেন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে চোট পেয়েছেন শাহরুখ। তবে দুর্ঘটনাটি কবে ঘটেছে, সেটা জানা যায়নি। শাহরুখের চোটের মাত্রা সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শাহরুখকে। চিকিৎসকেরা তাঁকে এক মাসের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে শাহরুখ ঠিক কোথায় আঘাত পেয়েছেন, সেটা জানা যায়নি। অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শিগগিরই উন্নত চিকিৎসার জন্য টিমের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন শাহরুখ।

আরেকটি সূত্র জানিয়েছে, অভিনেতার চোট খুব গুরুতর নয়। গত কয়েক বছরে বেশ কয়েকটি অ্যাকশন সিনেমা করতে গিয়ে নানা সময়ে আহত হয়েছেন তিনি। সব মিলিয়ে চেকআপের জন্য যুক্তরাষ্ট্র যাবেন তিনি।

সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমাটির পরবর্তী অংশের শুটিং হবে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে। সিনেমাটিতে আছেন সুহানা খানও। খল চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন