বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন শাহরুখ খান ডন ৩’ এ ফিরতে পারেন!
logo

শাহরুখ খান ডন ৩’ এ ফিরতে পারেন!

বহুল প্রতীক্ষিত ফারহান আখতারের ছবি ‘ডন ৩’–এর কাস্টিং নিয়ে জল্পনা যেন থামছেই না। একের পর এক বিতর্ক ও চমকপ্রদ খবরের মাঝেই এবার নতুন করে আলোচনায় এসেছে শাহরুখ খানের নাম।

প্রথম দুই কিস্তিতে শাহরুখ খানের অভিনীত আইকনিক চরিত্র ‘ডন’ দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। তবে তৃতীয় কিস্তিতে এই চরিত্রে রণবীর সিংয়ের অভিনয়ের ঘোষণা দেওয়া হলেও শেষ মুহূর্তে তিনি প্রকল্প থেকে সরে দাঁড়ান। এর পর থেকেই প্রশ্ন উঠছে তবে কি আবারও ‘ডন’ হয়ে ফিরবেন কিং খান?

ভারতীয় গণমাধ্যমের একাধিক সূত্রের দাবি, শাহরুখ খান ‘ডন ৩’–এ ফিরতে আগ্রহী, তবে তিনি নাকি একটি গুরুত্বপূর্ণ শর্ত রেখেছেন। জানা গেছে, ‘জাওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি যদি এই প্রকল্পের সঙ্গে যুক্ত হন, তবেই শাহরুখ ছবিটিতে কাজ করতে রাজি হবেন। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে ছবির প্রধান নারীচরিত্র নিয়েও চলছে অনিশ্চয়তা। শুরুতে রণবীর সিংয়ের বিপরীতে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও পরে জানা যায়, তিনিও এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় এবার নতুন করে আলোচনায় এসেছে কৃতি শ্যাননের নাম।

শুধু তাই নয়, ছবির খলনায়ক নির্বাচন নিয়েও চলছে নানা গুঞ্জন। সূত্রের খবর, বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবেরাকোন্ডা–র সঙ্গে যোগাযোগ করা হলেও দুজনেই নাকি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবিতে প্রথমবার এই চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন। পরে ফারহান আখতারের পরিচালনায় ২০০৬ সালের ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ এবং ২০১১ সালের ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’–এ একই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন শাহরুখ খান।

খুঁজুন