বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির পালটাপালটি ধাওয়া
logo

শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির পালটাপালটি ধাওয়া

ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা রাজধানীর শাহবাগ থানায়, হাতাহাতি ও পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শুরু হওয়া এ পরিস্থিতি রাত সাড়ে ৯টা পর্যন্ত অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ (এআই) ব্যবহার করে তৈরি একটি আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগ ওঠে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুল্লাহ আল মাহমুদ ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলের সদস্য পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেন এবং জাইমা রহমানকে কটূক্তির অভিযোগে মামলা করতে থানায় যান।

অন্যদিকে, অভিযুক্ত আব্দুল্লাহ আল মাহমুদ দাবি করেন, তার নামে ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে তিনিও থানায় যান।

পুলিশ সূত্র জানায়, থানায় দুই পক্ষ মুখোমুখি হলে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতি ও পালটাপালটি ধাওয়ায় রূপ নেয়।

ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, একপর্যায়ে থানার ভেতরে ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা চালানো হয়। এছাড়া ডাকসুর আরেক নেতা এ বি জুবায়ের থানার ভেতরে আটকা পড়েন বলেও অভিযোগ করা হয়।

রাত সোয়া ৮টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

শাহবাগ থানার পুলিশ জানায়, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

খুঁজুন