বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাগরে নিখোঁজ ১৩ জেলে, সন্ধানের দাবীতে ভোলায় স্বজনদের সড়ক অবরোধ
logo

সাগরে নিখোঁজ ১৩ জেলে, সন্ধানের দাবীতে ভোলায় স্বজনদের সড়ক অবরোধ

সাগরে মাছ ধরতে গিয়ে ভোলার লালমোহন উপজেলার ১৩ জেলে নিখোঁজ হওয়ার ১৪ দিন  পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। 

এ অবস্থায় নিখোঁজদের পরিবারের সদস্যরা উদ্ধার অভিযানের দাবিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় ২ ঘণ্টা সড়ক বন্ধ থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসন, নৌ-বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

পরিবারগুলোর অভিযোগ, গত ১০ নভেম্বর ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জেলে ৫ দিনের খাবার-দরকারি সামগ্রী নিয়ে একটি ফিশিং বোটে সাগরে যান। ১১ নভেম্বর পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ ছিল, এরপর থেকেই তারা নিখোঁজ। প্রশাসনকে জানালেও তৎপরতা দেখা না যাওয়ায় জেলে পরিবারগুলো উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহ আজিজ জানান, সাগরে গিয়ে ১৩ জেলে নিখোঁজ হয়েছে। তাদের পরিবারের সদস্যরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং তাদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। এদিকে নিখোঁজ জেলেদের খোঁজে কোস্ট গার্ড ইতিমধ্যে অভিযান শুরু করেছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ জেলেদের পরিবারদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন