বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিটিকে আরও ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট
logo

সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিটিকে আরও ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট

আরও ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে গঠিত টাস্কফোর্সকে। এর আগে দেওয়া দুই দফার ছয় মাস সময়েও তদন্ত শেষ করতে পারেনি কমিটি।

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, টাস্কফোর্সের কাছে হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্য-উপাত্ত না থাকায় তদন্তে সময় লাগছে।

এর আগে এই আলোচিত হত্যাকাণ্ডের তদন্তে টাস্কফোর্স গঠন করে হাইকোর্ট, তখন ছয় মাস সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সাংবাদিক রুনির ভাই র‍্যাব থেকে তদন্ত কার্যক্রম সরিয়ে নিতে হাইকোর্টে রিট আবেদন করেন। সেই রিটের শুনানি শেষে আদালত পুলিশের তদন্ত সংস্থা পিবিআই প্রধানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। এ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নিম্ন আদালত এ পর্যন্ত ১২৫ বার পিছিয়েছে। দীর্ঘ ১৩ বছরেও এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি একাধিক তদন্ত সংস্থা।এ নিয়ে হাইকোর্টও তিন দফায় ছয় মাস করে সময় দিয়েছেন।

খুঁজুন