বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন সাফা কবির এবার উপস্থাপকের আসনে
logo

সাফা কবির এবার উপস্থাপকের আসনে

জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির এবার হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। আসন্ন রমজানজুড়ে তিনি উপস্থাপনা করছেন রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ভালোবাসার সেই স্বাদ’।

উপস্থাপনা নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাফা কবির বলেন, তিনি নিজেকে একজন ‘ফুডি’ মনে করেন। খাওয়ার পাশাপাশি রান্না করতেও তার দারুণ আগ্রহ। রমজান এলেই সাধারণত তিনি বিশেষ কিছু ইফতার রেসিপি তৈরি করে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। তবে এবার সেই অভিজ্ঞতা আরও বড়ো পরিসরে ভাগ করে নিচ্ছেন উপস্থাপক হিসেবে।

তিনি জানান, এর আগে কখনো হোস্টিং না করলেও রান্না ও খাবারের প্রতি ভালোবাসা থেকেই এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া। অনুষ্ঠানটিতে প্রতি পর্বে থাকছেন খ্যাতনামা অতিথিরা, যারা সাফা কবিরের রান্নাঘরে এসে তার সঙ্গে একসঙ্গে রান্না করবেন এবং ভাগ করে নেবেন নানা গল্প।

এই অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্তের কথা উল্লেখ করে সাফা কবির বলেন, একটি পর্বে তার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার মা। মায়ের সঙ্গে একই অনুষ্ঠানে কাজ করতে পারা তার জন্য বিশেষ আনন্দের।

প্রাণ গুড়া মশলা প্রেজেন্টস ‘ভালোবাসার সেই স্বাদ’ অনুষ্ঠানটি প্রতিদিন রমজানে বিকেল ৪টা ১৫ মিনিটে প্রচারিত হবে চ্যানেল আই-তে।

খুঁজুন