ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।
সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, মমতাজ বেগমকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে আজ মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম।
তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন মমতাজ।
সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি
বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।তিনি জানান, মমতাজ বেগমকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে আজ মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।গত
বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম।তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন মমতাজ।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত