বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে
logo

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে

আদালত তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে । আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে শেরেবাংলা নগর থানার মামলায় এই আদেশ দেন আদালত।

পুলিশ এর আগে, কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলে। এ সময় মামলার তদন্তে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতকে হাবিবুল আউয়াল বলেন, ডামি নির্বাচন শুধু আমার জন্য হয়নি। তবে কমিশন প্রধান হিসেবে সামগ্রিকভাবে কিছুটা ব্যতয় ছিল। বিনয়ের সঙ্গে বলতে চাই, দলীয় সরকারের অধীনে প্রতিটা নির্বাচন বিতর্কিত।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সাধু সাজার চেষ্টা করবেন না। আপনি নিজের অপকর্ম ঢাকার চেষ্টা করছেন।

উল্লেখ্য, বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বিএনপির করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করে বিএনপি।

২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন