বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড
logo

সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড

আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে । লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তির ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ দণ্ড দেয় আদালত। কারাদণ্ডাদেশ দেয়ায় এখন তাকে কারাগারে যেতে হবে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ শীর্ষ পদে থাকা কোনো নেতার জন্য এটি নজিরবিহীন শাস্তি।

সারকোজির বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ সালে নিজের নির্বাচনি প্রচারণার জন্য সাবেক লিবীয় প্রেসিডেন্ট মুয়ামির গাদ্দাফির সঙ্গে গোপন চুক্তি করেছিলেন তিনি। এর বদলে কয়েক মিলিয়ন পাউন্ড নিয়েছিল নিকোলাসের সহযোগিরা।

সাবেক এই প্রেসিডেন্টের দণ্ড তাৎক্ষণিকভাবে কার্যকর করা যাবে। তবে কবে থেকে এটি কার্যকর হবে সেটি নির্ধারণ করা হবে।

প্রসিকিউটেরদের বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপ্রধানকে যেন এক মাসের মধ্যে অবহিত করা হয় কখন তার দণ্ড কার্যকর শুরু হবে। নিকোলাসকে এমন বিশেষ দণ্ড দেওয়া হয়েছে যে, আপিল করলেও তাকে কারাগারে যেতে হবে।

এদিকে আদালতের এই রায় দেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নিকোলাস। তিনি বলেন, আদালত যদি চায় তাকে কারাগারে ঘুমাতে হবে। তিনি সেখানে ঘুমাবেন। তবে এ সময় তার মাথা উঁচু থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন