বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাবেক এমপি কাজী নাবিলসহ পরিবারের ১২৩ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ
logo

সাবেক এমপি কাজী নাবিলসহ পরিবারের ১২৩ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

 যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদসহ তার দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ, তার মা আমিনা আহমেদ, বাবা মৃত কাজী শাহেদ আহমেদ নামে থাকা ৮৩টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৪০টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেন।

অবরুদ্ধের আদেশ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে কাজী নাবিল আহমেদের ২১টি, কাজী আনিস আহমেদের ২০টি, কাজী ইনাম আহমেদের ১০টি, আমিনা আহমেদের ২৫টি ও মৃত কাজী শাহেদ আহমেদের নামে থাকা ৭টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।

আবেদনে বলা হয়, অভিযোগসংশ্লিষ্টদের ওই অস্থাবর সম্পদ (ব্যাংক অ্যাকাউন্ট) অর্জনের তথ্য পাওয়া যায়। অভিযোগসংশ্লিষ্টরা যাতে বর্ণিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা উত্তোলন করতে না পারেন সে লক্ষ্যে অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ (ফ্রিজ) করা আবশ্যক।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন