বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
logo

সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরকে মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায়।

সোমবার (৩০ মার্চ) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। জুলাই গণঅভ্যুত্থানের সেই দেলোয়ার হোসেন হত্যা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।

২০০৯ সালে সেনাবাহিনী থেকে বরখাস্ত সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে আজ ভোররাতে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

তিনি ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত সময়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে কর্মরত ছিলেন। গত সপ্তাহে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। আফজাল নাছেরসহ এ পর্যন্ত ওয়ান ইলেভেন সরকারের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেলোয়ার হত্যা মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী। এসময় শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

খুঁজুন