বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাবেক বিচারপতি মানিক আবারও রিমান্ডে
logo

সাবেক বিচারপতি মানিক আবারও রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:- সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার গুলশান থানার হত্যা মামলায়।

বুধবার (৫ মার্চ) মামলার তদন্তকারী কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণি এলাকায় গুলিবিদ্ধ হন শিক্ষার্থী মো. আবু যর শেখ। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মারা যান তিনি। এ ঘটনায় তার মা মোসা. ছবি গত বছরের ১৬ নভেম্বর গুলশান থানায় হত্যা মামলা করেন।

গত বছরের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড হয় তার।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন