বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় র‍্যাব আগের মতো থাকছে না, নতুন আইন হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
logo

র‍্যাব আগের মতো থাকছে না, নতুন আইন হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন র‍্যাব আগের মতো করে থাকছে না বলে।মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

এ সময়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।

র‍্যাব বিলুপ্তির কথা বলা হয়েছিল। কিন্তু এখন বলা হচ্ছে আগের মতই থাকছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ডা. জাহেদ উর রহমান বলেন, গতকাল র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এবং ঘটনাচক্রে আমি সেখানে উপস্থিত ছিলাম। র‍্যাব বিলুপ্তি নিয়ে যেটা বলা হয়েছে, যে দাবি হয়েছিল, এখনও এক অর্থে র‍্যাব আগের মতো করে থাকছে না। আমি আবারও বলছি, আগের মতো কেন বলছি? কারণ গতকালই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন, আপনারা নিউজ করেছেন, র‍্যাবের জন্য একটা নতুন আইন হবে।

তিনি বলেন, ‌এতদিন পর্যন্ত র‍্যাব পুলিশ ব্যাটালিয়নের একটা অপশনের অধীনে কাজ করছিল। সো একটা পূর্ণাঙ্গ আইন হচ্ছে। যে আইনের মধ্যে র‍্যাবের সবকিছু অনেক বেশি ওয়েল ডিফাইনড থাকবে। সুতরাং র‍্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে, আবারও বলছি, এক অর্থে সেইভাবে র‍্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এবং উনি সেটাও জানিয়েছেন যে, এই আইনটা করার জন্য তিনি অ্যাক্টিভলি কাজ করছেন।

জাহেদ উর রহমান আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের যে বৈঠক ছিল, সেখানে আমাদের সম্পাদকরা-মানে আমাদের এই সমসাময়িক অনেক ইস্যু এনেছিলেন। এর মধ্যে ব্যাংকের আইনের প্রসঙ্গ এনে খেলাপি ঋণের আলাপ এনেছিলেন। তো তখন আমি সম্পাদকদের উদ্দেশ্যে এটা বলেছিলাম যে, একটা আইন আসলে কীভাবে প্রযুক্ত হয়, সেটি ডিপেন্ড করে ওই সরকারের চিন্তা কী।

যেভাবে লুট হয়েছে, সেটা শেখ হাসিনার অ্যান্ডোর্সমেন্টে হয়েছে। ঠিক একইভাবে র‍্যাব যেভাবে ব্যবহৃত হয়েছে মানবাধিকারদের মারাত্মক লঙ্ঘনের জন্য, সেটা হয়েছিল শেখ হাসিনার কারণে। অন্তর্র্বতীকালীন সময়ে হয়নি, কেউ কেউ বলবেন অন্তর্র্বতীকালীন সরকারের সময়ে তো যেহেতু দলীয় সরকার না, এখন দলীয় সরকার। একই কথা স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন যে, মর্নিং শোজ দ্য ডে, তিন মাসে কী হয়েছে।’

উপদেষ্টা বলেন, একইভাবে আমরা বলছি একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায়, সে একটা বাহিনীকে কোনোভাবে ব্যবহার করবে না। তবে একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে। কারণ র‍্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি, আমরা দেখবো র‍্যাব অত্যন্ত ক্যাপাবলভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবিলা করতে পেরেছে, অপরাধ মোকাবিলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠেনি।

খুঁজুন