খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার মূলহোতা এবং ১০ মামলার আসামি মোঃ অহিদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল।
র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৭ই মে ২০২৬ তারিখ, দুপুর ১২:১৫ ঘটিকার সময় র্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন, তুলসী ডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গত ১২/০৪/২০২৬ ইং তারিখ কেএমপি'র খালিশপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি *মোঃ ওহিদুল ইসলাম (৪৫),* পিতা: খন্দকার সুলতান আহমেদ, সাং: গোয়ালপাড়া, ১০নং ওয়ার্ড, থানা-খালিশপুর, জেলা: খুলনাকে গ্রেফতার করে।
ধৃত আসামি মোঃ ওহিদুল ইসলামের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর খালিশপুর, সোনাডাঙা ও সদর থানায় তার বিরুদ্ধে *১টি হত্যা চেষ্টা মামলা, ০১টি জুয়ার মামলা এবং ০৮টি মাদক মামলাসহ মোট ১০টি মামলার তথ্য রয়েছে।* ধৃত আসামি খালিশপুর থানার অন্যতম মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ কর্তৃক খালিশপুর থেকে তাঁতীদল নেতা সোনামিয়া হত্যা মামলার আসামি অহিদকে আটক করেছে
র্যাব-৬ কর্তৃক খালিশপুর থেকে তাঁতীদল নেতা সোনামিয়া হত্যা মামলার আসামি অহিদকে আটক করেছে
খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার মূলহোতা এবং ১০ মামলার আসামি মোঃ অহিদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল।র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়
অদ্য ০৭ই মে ২০২৬ তারিখ, দুপুর ১২:১৫ ঘটিকার সময় র্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন, তুলসী ডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গত ১২/০৪/২০২৬ ইং তারিখ কেএমপি'র খালিশপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি *মোঃ ওহিদুল ইসলাম (৪৫),* পিতা: খন্দকার সুলতান আহমেদ, সাং: গোয়ালপাড়া, ১০নং ওয়ার্ড, থানা-খালিশপুর, জেলা:
খুলনাকে গ্রেফতার করে। ধৃত আসামি মোঃ ওহিদুল ইসলামের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর খালিশপুর, সোনাডাঙা ও সদর থানায় তার বিরুদ্ধে *১টি হত্যা চেষ্টা মামলা, ০১টি জুয়ার মামলা এবং ০৮টি মাদক মামলাসহ মোট ১০টি মামলার তথ্য রয়েছে।* ধৃত আসামি খালিশপুর থানার অন্যতম মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত