পবিত্র ঈদুল আযহার তৃতীয় দিন শনিবার বিকেলে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রূপসা (খুলনা) ব্রিজের পাশে একান্ত সময় কাটিয়েছেন খুলনা মফস্বল প্রেসক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ।
ঈদ পুনর্মিলনীর এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম এবং সহ-সভাপতি মীর ফারুক হোসেন।
বিকেলের মনোরম আবহাওয়ায় নেতারা পারস্পরিক ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ঈদ আনন্দের পাশাপাশি বরাবরের মতোই তারা সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করেন।
উল্লেখ্য, খুলনা মফস্বল প্রেসক্লাবকে আরও গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে নিয়োজিত করতে এই শীর্ষ নেতৃবৃন্দ এর আগেও বিভিন্ন সময়ে নানা ধরনের উন্নয়নমূলক ও সাংগঠনিক আলোচনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় ঈদের ছুটির মধ্যেও এই অনানুষ্ঠানিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মফস্বল প্রেসক্লাব আগামীতে আরও এগিয়ে যাবে।
রূপসা ব্রিজে মফস্বল প্রেসক্লাব নেতাদের ঈদ আড্ডা ও সাংগঠনিক আলোচনা
রূপসা ব্রিজে মফস্বল প্রেসক্লাব নেতাদের ঈদ আড্ডা ও সাংগঠনিক আলোচনা
পবিত্র ঈদুল আযহার তৃতীয় দিন শনিবার বিকেলে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রূপসা (খুলনা) ব্রিজের পাশে একান্ত সময় কাটিয়েছেন খুলনা মফস্বল প্রেসক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ। ঈদ পুনর্মিলনীর এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম
এবং সহ-সভাপতি মীর ফারুক হোসেন। বিকেলের মনোরম আবহাওয়ায় নেতারা পারস্পরিক ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ঈদ আনন্দের পাশাপাশি বরাবরের মতোই তারা সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করেন। উল্লেখ্য, খুলনা মফস্বল প্রেসক্লাবকে আরও গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে
নিয়োজিত করতে এই শীর্ষ নেতৃবৃন্দ এর আগেও বিভিন্ন সময়ে নানা ধরনের উন্নয়নমূলক ও সাংগঠনিক আলোচনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় ঈদের ছুটির মধ্যেও এই অনানুষ্ঠানিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মফস্বল প্রেসক্লাব আগামীতে আরও এগিয়ে যাবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত