বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জের তারাবো পৌরসভা নগর স্বাস্থ্যকেন্দ্র এডিবির প্রতিনিধি দলের পরিদর্শন
logo

রূপগঞ্জের তারাবো পৌরসভা নগর স্বাস্থ্যকেন্দ্র এডিবির প্রতিনিধি দলের পরিদর্শন

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় আরবান প্রাইমারি হেলথ প্রকল্প এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের(এডিবির) প্রতিনিধি দল পরিদর্শন করেছে।

 ১০অক্টোবর শুক্রবার এ প্রকল্পের আওতায় থাকা দুইটি নগর স্বাস্থ্যকেন্দ্র তারা পরিদর্শন করেন। পরে তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব রিয়াজুল মাকসুদ জাহেদী, তারাবো পৌরসভার প্রশাসক ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, জাপান এডিবির নির্বাহী পরিচালক সিজিও সিমিজো, এডিবির কান্ট্রি পরিচালক হো ইয়ান জিয়োং স্টিভ প্রমুখ।
e60258bb-e539-4ccf-87a5-e30855c39d69.jpg 80.91 KB
সভায় বক্তারা বলেন, গ্রামের মানুষ এখনো স্বাস্থ্য সচেতন নয়। তারাবো পৌরসভার শিল্প কারখানার শ্রমিক ও নিম্নআয়ের মানুষ এডিবির অর্থায়নে স্থাপন করা আরবান প্রাইমারি হেলথ প্রকল্পের নগর স্বাস্থ্যকেন্দ্র থেকে নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে। আরবান প্রাইমারি হেলথ প্রকল্প সারাদেশে চালু করা হলে দেশের নিম্নআয়ের মানুষ আরো উপকৃত হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন