বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের  দাবিতে সংবাদ সম্মেলন
logo

রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের  দাবিতে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্থানীয় শিক্ষিত যুবকদের নিজ এলাকার শিল্প-প্রতিষ্ঠানগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান ও ব্যবসায়িক সুযোগ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার (১ মার্চ) বিকালে উপজেলার ভুলতা এলাকার রয়েলমুন রেস্টুরেন্ট এ মিলনায়তনে রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশন (RGA) এই সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রূপগঞ্জ দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এখানকার উচ্চশিক্ষিত তরুণরা চরম বেকারত্বের শিকার। এলাকার শতশত কলকারখানায় বাইরের জেলা থেকে লোক নিয়োগ দেওয়া হলেও রূপগঞ্জের ভূমিপুত্ররা যোগ্য হওয়া সত্ত্বেও সুযোগ পাচ্ছেন না।

সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান দাবি উত্থাপন করা হয়ঃ- রূপগঞ্জের প্রতিটি শিল্প-প্রতিষ্ঠানে পদভেদে যোগ্যতাসম্পন্ন স্থানীয় গ্র্যাজুয়েটদের নিয়োগ নিশ্চিত করতে হবে।শিল্প-প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহ, ট্রান্সপোর্ট ও অন্যান্য সাব-কন্ট্রাক্ট ব্যবসায় বহিরাগতদের বদলে স্থানীয় শিক্ষিত উদ্যোক্তাদের সুযোগ দিতে হবে।
এলাকার শিক্ষিত বেকারদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে শিল্প মালিকদের সাথে সমন্বয় করা।

আয়োজক সংগঠনের প্রতিনিধিরা বলেন,আমরা শিল্পায়নের বিরোধী নই, কিন্তু আমাদের ভিটেমাটির ওপর গড়ে ওঠা কারখানায় যদি আমাদের সন্তানদেরই কর্মসংস্থান না হয়, তবে সেই উন্নয়ন অর্থহীন। আমরা চাই স্থানীয় শিল্প মালিকরা আমাদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হয় যে, এই দাবি আদায়ে আগামীতে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সাংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় শিল্প মালিক সমিতির কাছে স্মারকলিপি প্রদান করা হবে। দাবি মানা না হলে শান্তিপূর্ণ মানববন্ধনসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন গ্র্যাজুয়েটরা।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, ভুলতা ইউনিয়নের কোঅর্ডিনেটর কাজী অমিত হাসান, মুড়াপাড়া ইউনিয়নের কোঅর্ডিনেটর মোঃআবু কাওছার মিঠু,গোলাকান্দাইল ইউনিয়নের কোঅর্ডিনেটর রিদয় হাসান,কায়েতপাড়া ইউনিয়নের কোঅর্ডিনেটর ব্যরিস্টার মিলন প্রান্ত ও আবুবকর সিদ্দিক,রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম,রূপগঞ্জ সদর ইউনিয়নের কোঅর্ডিনেটর গুলজার হোসেন, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক এম কে মাসুম, ইমরান, অন্তর, রিদিন প্রমুখ। 


বিকাল ৫টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে মনোরম পরিবেশে ইফতারের পাশাপাশি 
এলাকার বিভিন্ন পর্যায়ের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, সদ্য স্নাতক সম্পন্ন করা যুবক ও স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সবাই এ মহতি উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন। 

খুঁজুন