বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জের পূর্বশত্রুতার জেরে ইট দিয়ে থেতলে শিশুকে হত্যার চেষ্টা
logo

রূপগঞ্জের পূর্বশত্রুতার জেরে ইট দিয়ে থেতলে শিশুকে হত্যার চেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন নাঈম মিয়া নামে ৫ বছরের এক শিশুকে ইট দিয়ে থেতলে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাঈম মিয়া রূপগঞ্জ ইউনিয়নের  ভিংরাবো গ্রামের মৃত  মামুন মিয়ার ছেলে।

মঙ্গলবার সকালে শিশুটির মা সুমা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এর আগে গত শুক্রবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ভিংরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
সুমা আক্তার জানান, উপজেলার ভিংরাবো এলাকার শিমু আক্তারের সঙ্গে তার পরিবারের বেশকিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

 এ বিরোধের জের ধরে গত শুক্রবার দুপুরে শিশু নাইম শিমু আক্তারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ শিমু আক্তার ও তার ছেলে কামরুল ইসলাম তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে থেঁতলে গুরুতর জখম করে।

এ সময় নাঈমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকে ফেলে চলে যায়। খবর পেয়ে পরে সুমা আক্তার স্থানীয়দের সহযোগীতায় নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান৷


এ ব্যাপারে রুপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী  জানায়, লিখিত অভিযোগ পেয়েছি, আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন