বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জের কাঞ্চন উকিলবাড়ি সরকারি খাল উদ্ধারে অভিযান
logo

রূপগঞ্জের কাঞ্চন উকিলবাড়ি সরকারি খাল উদ্ধারে অভিযান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার শীতলক্ষ্যা নদীর তিন কিলোমিটার দৈর্ঘ্যরে উকিল বাড়ি খালের দুই কিলোমিটার জুড়ে নির্মাণ করা অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

 ২সেপ্টেম্বর মঙ্গলবার এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ তারিকুল আলম। এ সময় কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মফিকুল ইসলাম খান, রোকন মিয়া, কাঞ্চন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক ফরহাদুল ইসলাম, বিপুল সংখ্যক আনসার, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাঞ্চন পৌরসভা প্রশাসক মোঃ তারিকুল আলম বলেন, শীতলক্ষ্যা নদী থেকে ব্রহ্মপুত্র নদীর সংযোগকারী উকিল বাড়ি খাল স্থানীয় প্রভাবশালী ও আবাসন প্রকল্প খালের স্থানে স্থানে বালি ভরাট করে দোকানপাট ও ঘরবাড়ি নির্মাণ করে দখলে নেয়। তাতে অর্ধশতাধিক গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র এ খাল ভরাট করায় বিপুল সংখ্যক মানুষ পানি বন্দি হয়ে পড়ে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল খননের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনতে এ উচ্ছেদ অভিযান। দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন