বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে সাড়ে তিন লক্ষ টাকা লুট
logo

রূপগঞ্জে যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে সাড়ে তিন লক্ষ টাকা লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ইসমাইল হোসেন(৩৫) নামের এক যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। 

গত ১১নভেম্বর মঙ্গলবার রাতে ইসমাইল হোসেন বাড়ি ফেরার পথে গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় পৌঁছলে দা, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, পিস্তুল ও হাতুরিসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা ইসমাইল হোসেনের সঙ্গে থাকা নগদ ৩লাখ ৫০হাজার টাকা লুটে নেয়।   

পুলিশ জানায়, গোলাকান্দাইল এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল ফকির দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকা-, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। যুবদল নেতা ইসমাইল হোসেন এসব কর্মকা-ের প্রতিবাদ ও বাঁধা দিলে রাসেল ফকির এবং তার নিয়োজিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ইসমাইল হোসেনের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং বাম পায়ে গুলি করে। 

গুলিবিদ্ধ ইসমাইল হোসেন মাটিতে লুটে পড়ে। তখন সন্ত্রাসীরা ইসমাইল হোসেনের সঙ্গে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয়। একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ইসমাইল হোসেনের মা আমিনা বেগম বাদী হয়ে চার জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।  

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন