বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
logo

রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ–এর মাধ্যমে লাভের প্রলোভন দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দাউদপুর ইউনিয়নের দেবই এলাকার ফিরোজ মিয়ার ছেলে মোঃ বাবু রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত ব্যাক্তি আবু ছালেহ ও তার স্ত্রী ফেরদৌসি আক্তার রুমাসহ মোট পাঁচজন  চক্রের সদস্য এবং তাদের অজ্ঞাত সহযোগীরা VBSZ অ্যাপসের এজেন্ট পরিচয় দিয়ে ভিডিও শেয়ার করে মুনাফা দেওয়ার কথা বলে দাউদপুর এলাকাসহ রুপগঞ্জের বিভিন্ন  ব্যাক্তির কাজ প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নেয় এবং ভুক্তভোগী বাবুকে তার আত্মীয়-স্বজনসহ বহু মানুষকে সদস্য হতে প্ররোচনা দেয়। অভিযোগকারীসহ প্রায় ১৫–২০ জন মিলে পাওনা টাকা চাইতে গেলে  আবু ছালেহ তার  সন্ত্রাসী বাহিনী দিয়ে ভয়ভীতি ও হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 এ ব্যাপারে রুপগঞ্জ থানার তদন্ত ওসি বলেন  থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন