বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু
logo

রূপগঞ্জে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আপন ভাতিজা শাহীনের ইটের আঘাতে আহত চাচা মোঃ কালাম(৪৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত রবিবার বিকালে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় নিজ বাড়ীতে হামলার স্বীকার হোন তিনি।

নিহত মোঃ কালাম পাড়াগাঁও এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন।

ভূলতা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোখলেছুর রহমান জানান, গত রবিবার বিকালে ভুলতা পাড়াগাঁও এলাকায় কালামের মেয়ে মীম আক্তারের কাছ থেকে তার আপন ভাতিজা মাদক ব্যবসায়ী শাহীন বিস্কুট কেড়ে নিয়ে খেয়ে ফেলে। বিস্কুট খেয়ে ফেলায় মীম কান্নাকাটি শুরু করে। একারনে কালাম শাহীনকে গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে শাহীন তার চাচা কালামকে ইটদিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে  আঘাত কর। এতে গুরুতর আহত হয় কালাম।  পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। এদিকে গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধাধীন অবস্থায় মারা যায় কালাম। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ইনচার্জ আরো জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন