বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট গুলিবিদ্ধসহ আহত ১০
logo

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট গুলিবিদ্ধসহ আহত ১০

তুচ্ছ ঘটনার জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় এ তাণ্ডব চালানো হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দেওয়া নিয়ে কায়েতপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিন হোসেনের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খাঁর বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার প্রেক্ষিতে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।

​বিরোধ মীমাংসার লক্ষ্যে সোমবার (১১ মে) দুপুরে বরুনা এলাকায় একটি বিচার সালিশের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সালিশ চলাকালেই আমিন হোসেনের পক্ষ নিয়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের অনুসারীরা পূর্বপরিকল্পিতভাবে বিল্লাল হোসেন ও তাঁর লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। ​হামলাকারীরা বিল্লাল হোসেন খাঁ ও তাঁর আত্মীয়স্বজনের বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপ ও পিটুনিতে বিল্লাল হোসেন খাঁ, মোমেন খাঁ এবং অপুসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ​ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা ও চরম আতঙ্ক বিরাজ করছে।

যেকোনো সময় পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচ সালাউদ্দিন আহমেদ জানান, মৌখিকভাবে বিষয়টি শুনেছেন তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন