বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে তিনটি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার
logo

রূপগঞ্জে তিনটি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে রবিন মিয়া(৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

৪নভেম্বর সোমবার রাতে চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ২নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকেরে ছেলে।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দুই নলা বন্দুক, বেশ কিছু দেশীয় অস্ত্র, ২২২ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
c4f89860-75f2-48e7-827c-82ebd05d8e91.jpg 51.37 KB
পূর্বাচল সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃত রবিন মিয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। রূপগঞ্জ থানা পুলিশে তাকে হস্তান্তর করা হয়েছে।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অস্ত্র ও মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত রবিন মিয়াকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন