বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে টেক্সটাইল মিলে সন্ত্রাসী হামলা, গেটে তালা
logo

রূপগঞ্জে টেক্সটাইল মিলে সন্ত্রাসী হামলা, গেটে তালা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার ফেয়ার টেক্সটাইল মিলস লিমিটেডে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । গত ২৯ ডিসেম্বর গভীর রাতে  ১০/১২ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছুরি, ব্ল্লম, লোহার পাইপসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক কারখানার ভেতরে প্রবেশ করে মিলের  চেয়ারম্যান  ইকবাল হোসেন মজুমদারকে খুঁজতে থাকে। তাকে ঘটনাস্থলে না পেয়ে সন্ত্রাসীরা কারখানার ভেতরে ব্যাপক ভাংচুর চালিয়ে যন্ত্রপাতি ও অফিস কক্ষ ক্ষতিগ্রস্ত করে। একপর্যায়ে তারা কারখানার শ্রমিকদের বের করে গেটে তালা লাগিয়ে  উৎপাদন কার্যক্রম বন্ধ কবে দেয়।  ।
 
টেক্সটাইল মিলের চেয়ারম্যান মো: ইকবাল হোসেন বলেন,হামলার ঘটনায় আমি  নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি হামলাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে কারখানার শ্রমিকরা  বলেন, কারখানায় হামলাকারীদের  অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ক্ষতিগ্রস্থ কারখানার নিরাপত্তা নিশ্চিত করে খুলে দিতে হবে। 

রুপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান এ ধরনের গঠনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

খুঁজুন